সংবাদ

সিয়াম পালনকারীদের জন্য কাবা ফাউন্ডেশনের ইফতার আয়োজন-২০২৬

সুন্নাহ-ভিত্তিক একটি আদর্শ ও অনুপম সমাজ ও জীবন গঠনের লক্ষ্য নিয়ে যাত্রা করা কাবা ফাউন্ডেশন সূচনালগ্ন থেকেই সুন্নাহর অনুসরণ করে উম্মাহর স্বার্থে কাজ করে চলেছে। ফাউন্ডেশনের প্রধান ও অন্যতম তিনটি মিশন হলো— শিক্ষা, সেবা ও দাওয়াহ। সেবার মাধ্যমে দীনের প্রচার ও দাওয়াহর কাজ আঞ্জাম দেওয়া ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। সে হিসেবে প্রতিবছ্রের ন্যায় এবারো ২০২৬ সালের মাহে রমজানে দেশের বিভিন্ন স্থানে সিয়াম পালনকারীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করে কাবা ফাউন্ডেশন।