সংবাদ

সবার জন্য কুরবানী

আনন্দের বার্তা নিয়ে প্রতি বছর আমাদের মাঝে আগমন করে ঈদুল আযহা বা কুরবানীর ঈদ। তবে সবাই এই আনন্দে সমান ভাগী হতে পারে না। কেননা কুরবানী করার সামর্থ সবার নেই। কেবল সামর্থবানরাই কুরবানী করার সক্ষমতা রাখে এবং কুরবানী করা তাদের ওপরই ওয়াজিব। ধনীদের কুরবানীতে গরিবদের হক গরিবদের ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষে কাবা ফাউন্ডেশন ‘সবার জন্য কুরবানী’ নামের উদ্যোগ গ্রহণ করা হয়। ২০২৫’-এ দেশের ৩টি উপজেলায় ৯টি গরু ও ১৫টি ছাগল কুরবানী করে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে গোশত বিতরণ কর্মসূচি পালন করা হয়।