Skip to content
Logo

কাবা ফাউন্ডেশন মানবতার সেবায় এগিয়ে আসুন

Logo

কাবা ফাউন্ডেশন

সহযোগিতা সবার জন্য

✖
  • হোম
  • আমাদের সম্পর্কে
  • আমাদের কার্যক্রম
  • চলমান প্রজেক্ট
  • গ্যালারী
  • ভিডিও
  • স্বেচ্ছাসেবক নিবন্ধন
  • সংবাদ
  • যোগাযোগ
দান করুন
  • হোম
  • আমাদের সম্পর্কে
  • আমাদের কার্যক্রম
  • চলমান প্রজেক্ট
  • গ্যালারী
  • ভিডিও
  • স্বেচ্ছাসেবক নিবন্ধন
  • সংবাদ
  • যোগাযোগ
Menu
  • হোম
  • আমাদের সম্পর্কে
  • আমাদের কার্যক্রম
  • চলমান প্রজেক্ট
  • গ্যালারী
  • ভিডিও
  • স্বেচ্ছাসেবক নিবন্ধন
  • সংবাদ
  • যোগাযোগ

আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স

যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ একটি শস্যবীজের মতো, যা সাতটি শীষ উৎপাদন করে, প্রত্যেক শীষে একশত শস্যদানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। [সূরা বাকার: আয়াত ২৬১] যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। [সহীহ বুখারী: হাদীস ৪৫০; সহীহ মুসলিম: হাদীস ৫৩৩]

সদস্য আহ্বান

আস-সুন্নাহ ফাউন্ডেশন কমপ্লেক্স প্রজেক্টে এককালীন কমপক্ষে ১০০,০০০ (এক লক্ষ) বা তদূর্ধ টাকা দান করে ফাউন্ডেশনের আজীবন সদস্য এবং এককালীন কমপক্ষে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) বা তদূর্ধ টাকা দান করে দাতা সদস্য হওয়া যাবে।

আজীবন সদস্য ও দাতা সদস্য হওয়ার জন্য এখানে ক্লিক করুন।

আজীবন সদস্য ও দাতা সদস্যগণ আমৃত্যু ফাউন্ডেশনের সদস্য থাকবেন। ফাউন্ডেশনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী তাঁদের পরামর্শ চাওয়া হবে এবং সময়ে সময়ে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে এবং সম্মাননা সনদ প্রদান করা হবে।

যা থাকছে আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সে

ঢাকা মসজিদের শহর। অথচ মসজিদ ভিত্তিক নানামুখী কল্যাণমূলক কাজ পরিচালিত হয়, এমন মসজিদ খুবই কম। আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এই অভাব পূরণে ভূমিকা রাখবে ইন-শা-আল্লাহ। ইন-শা-আল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের আওতায় থাকবে—

০১. আদর্শ জামে মসজিদ

  • মসজিদুল হারাম ও মসজিদে নববীর আদলে সালাত আদায়ের পাশাপাশি বিভিন্ন মেয়াদে নানামুখী দীনি কার্যক্রম পরিচালিত হবে।
  • মসজিদ কমপ্লেক্সের একপাশে শিশুদের জন্য প্লে গ্রাউন্ডের ব্যবস্থা থাকবে।
  • পুরুষদের পাশাপাশি নারীদের দীন শেখার এবং সালাত আদায়ের পৃথক ব্যবস্থা থাকবে।
  • মসজিদ ভিত্তিক শিশু ও বয়স্কদের শিক্ষার ব্যবস্থা রাখা হবে।
  • একপাশে অমুসলিদের কর্নার রাখা হবে; যেন তারা চাইলে স্বপ্রণোদিত হয়ে খুতবা শ্রবণসহ ইসলাম সম্পর্কে জানতে পারেন।

০২. জেনারেল ও দীনি শিক্ষার সমন্বিত সিলেবাসের আধুনিক (অনাবাসিক) মাদরাসা

  • নারী ও পুরুষদের জন্য স্বতন্ত্রভাবে সাধারণ ও দীনি শিক্ষার সমন্বিত সিলেবাসের আধুনিক মানের (অনাবাসিক) মাদরাসা পরিচালিত হবে।
  • সাধারণ সিলেবাসের পাশাপাশি ধাপে ধাপে দশম শ্রেণীর মধ্যে হিফয সম্পন্ন করানো হবে।
  • যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম যোগ্য আলেম হিসেবে গড়ে তোলা এই মাদরাসার অন্যতম লক্ষ্য।
  • দশম শ্রেণী থেকে শিক্ষার্থীরা পছন্দমত জেনারেল কিংবা মাদরাসায় উচ্চতর শিক্ষা অব্যাহত রাখতে পারবে।

০৩. আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়

  • এই কার্যালয় আস-সুন্নাহ ফাউন্ডেশনের দেশব্যাপী পরিচালিত সকল শিক্ষা, সেবা ও দাওয়াহমূলক কার্যক্রমের প্রধান কেন্দ্র হিসেবে পরিগণিত হবে। এখান থেকেই ফাউন্ডেশনের সকল কার্যক্রম পরিচালিত হবে ইন-শা-আল্লাহ

০৪. শরয়ী সমাধান বিভাগ

  • এই বিভাগে সরাসরি বিজ্ঞ আলেম ও প্রশিক্ষিত মুফতীগণের সঙ্গে সাক্ষাত করে দীনি সমস্যার সমাধান জানা যাবে।
  • বিশেষ বিষয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ (হাফিযাহুল্লাহ)-সহ বিজ্ঞ স্কলারদের সঙ্গে সাক্ষাৎ করে শরয়ী সমাধান ও পরামর্শ গ্রহণ করার সুযোগ থাকবে।

০৫. বিনামূল্যে চিকিৎসাসেবাকেন্দ্র

  • গরিব-অসহায় রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা-সহায়তা প্রদান করা হবে।
  • ক্ষেত্রবিশেষ ওষুধ ও উন্নত চিকিৎসার উদ্যোগ গ্রহণ করা হবে।

০৬. উচ্চতর ইসলামী গবেষণাকেন্দ্র

  • জ্যেষ্ঠ ইসলামিক স্কলারদের তত্ত্বাবধানে নবীন মেধাবী আলেমদেরকে দুই-তিন বছরের কোর্সের মাধ্যমে যুগচ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য করে গড়ে তোলা এই কেন্দ্রের প্রধান লক্ষ্য।
  • তাদেরকে সমাজ-বিজ্ঞানসহ দাওয়াহর ময়দানে প্রয়োজনীয় বিষয়সমূহের ধারণা দেওয়ার বিশেষ ব্যবস্থা থাকবে।
  • এই কেন্দ্র থেকে বিভিন্ন দীনি বিষয়ে গবেষণা করা হবে।

০৭. শিশু-কিশোরদের জন্য ইসলামী সংস্কৃতিকেন্দ্র

  • শিশুদের স্বাভাবিক বিকাশের জন্য সুস্থ বিনোদনচর্চা অপরিহার্য। অথচ আজকাল শিশুরা অনেকটাই অবহেলিত। শিশু-কিশোরদের সুস্থ সংস্কৃতিচর্চা এই কেন্দ্রের মূল উদ্দেশ্য।
  • এখান থেকে সংস্কৃতিচর্চার পাশাপাশি ইসলামের মৌলিক আকীদা ও বিধানাবলি শিক্ষাদান করা হবে।

০৮. ইমাম ও খতীবদের জন্য দাওয়াহ প্রশিক্ষণকেন্দ্র

  • এখান থেকে ইমাম, খতীব ও তরুণ ইসলামী আলোচকদের দক্ষতা বৃদ্ধির জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হবে।
  • বিদগ্ধ ইসলামিক স্কলার ও সমাজতত্ত্ববিদদের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে।

০৯. ফ্যামিলি কাউন্সেলিং বিভাগ

  • দাম্পত্য-কলহ নিরসনকল্পে ও পারিবারিক ব্যবস্থা আরো সুদৃঢ় করার লক্ষ্যে এই বিভাগ কাজ করবে।
  • সমাজতত্ত্ববিদ ও বিজ্ঞ আলেমদের মাধ্যমে বিবাহেচ্ছু ও বিবাহিত দম্পতিদের মধ্যে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে।

১০. সমাজকল্যাণ পরিচালনা বিভাগ

  • এই বিভাগ থেকে মানব-কল্যাণে নানা সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হবে।
  • স্বাবলম্বীকরণমূলক নানা কার্যক্রম, অদক্ষ জনগোষ্ঠীকে কারিগরি প্রশিক্ষণ প্রদান দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ, এতিম ও বিধবাদের দায়িত্বগ্রহণ এবং সেবামূলক নানা কার্যক্রম এই বিভাগ থেকে পরিচালিত হবে ইন-শা-আল্লাহ।

১১. পাবলিক লাইব্রেরি

  • সর্বসাধারণকে দীনি ও উপকারী বই-পুস্তক পড়তে উৎসাহিত করার জন্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত বৃহৎ পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করা হবে ইন-শা-আল্লাহ।

১২. আধুনিক মিডিয়া বিভাগ

  • আধুনিক সকল প্রচারযন্ত্র বব্যবহার করে ইসলামের সৌন্দর্য ও বিধি-বিধান তুলে ধরার জন্য মিডিয়া বিভাগ কাজ করবে।

আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স

দেশ, জাতি ও উম্মাহর কল্যাণার্থে পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের নানামুখী কার্যক্রমের কেন্দ্রবিন্দু হবে আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স। এই কমপ্লেক্সে একটি আদর্শ মসজিদ এবং যুগ-চাহিদা পূরণে উপযোগী ইসলামিক স্কলার তৈরির লক্ষ্যে সমন্বিত সিলেবাসের একটি আধুনিক মাদরাসাসহ বিভন্ন সেবা ও জনকল্যাণমূলক প্রকল্প পরিচালনার কেন্দ্র হবে ইন-শা-আল্লাহ।

আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স

যা থাকছে আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সে

এটি একটি সাদকায়ে জারিয়াহমূলক প্রকল্প, যার সাওয়াব মৃত্যুর পরও আমলনামায় যুক্ত হতে থাকবে ইন-শা-আল্লাহ

অ্যাকাউন্টের নাম : As-Sunnah Foundation Zakat Fund
অ্যাকাউন্ট নম্বর : 20503100100160806
ব্যাংক : Islami Bank Bangladesh PLC.
শাখা : Badda, Dhaka
রাউটিং নাম্বার : 125260341
সুইফট কোড : IBBLBDDH

বিকাশ/নগদ মার্চেন্ট: 01958277608

[give_form id=”1289″]

দান করুন ক্লিক করে আপনি আমাদের পরিষেবার শর্তাবলী এবং গোপনীয়তা নীতির সাথে সম্মত হন

কমপ্লেক্স পরিচালনাধীন প্রতিষ্ঠান ও বিভাগসমূহ
( কমপ্লেক্সে যেগুলোর শুধু কার্যালয় থাকবে। )
০১. ইসলামিক স্কুল ও কলেজ

  • শিক্ষাক্ষেত্রে ভূমিকা রাখা আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠার অন্যতম মৌলিক উদ্দেশ্য। এই লক্ষ্য বাস্তবায়ন-কল্পে মাদরাসা প্রতিষ্ঠার পাশাপাশি আদর্শ ও নীতিবান নাগরিক গড়ে তোলার লক্ষ্যে ইসলামিক স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হবে এবং কমপ্লেক্স থেকে পরিচালিত হবে ইন-শা-আল্লাহ।

০২. বেসিক ইসলাম ও কারিগরি শিক্ষাকেন্দ্র

  • তরুণ ও যুবকদেরকে ইসলাম-অনুরাগী ও দীনের মৌলিক জ্ঞান-সম্পন্ন হিসেবে গড়ে তোলার পাশাপাশি স্বাবলম্বী করে তোলা এই বিভাগের উদ্দেশ্য। আস-সুন্নাহ ফাউন্ডেশন দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে নারী ও পুরুষকে (আলাদাভাবে) কারিগরি প্রশিক্ষণ দান করে থাকে। একই সময়ে তাঁরা যাতে দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করতে পারে, এজন্য তাঁদেরকে প্রখ্যাত ইসলামিক স্কলারদের মাধ্যমে ইসলামের মৌলিক বিধান শিক্ষাদান করা হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশন কমপ্লেক্সে এটিকে স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হবে।

০৩. ইসলামী জ্ঞানের প্রতিযোগিতা বিভাগ

  • দীনি জ্ঞানচর্চার প্রতি শিশু-কিশোরসহ সকল শ্রেণী-পেশার মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে ইসলামী জ্ঞানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আস-সুন্নাহ কমপ্লেক্সে এটি স্বতন্ত্র বিভাগে আরো সুচারুরূপে পরিচালিত হবে ইন-শা-আল্লাহ।

০৪. ত্রাণ ও সমাজকল্যাণ পরিচালনা বিভাগ

  • মানবসেবা আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য। ফাউন্ডেশন দীনদার দানশীল ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় আর্তমানবতার সেবায় নিয়মিত কাজ করে চলেছে। সারা বছর যাতে দুস্থ ও অসহায়দের কল্যাণার্থে এই কার্যক্রম পরিচালনা করা যায়, ত্রাণ ও সমাজকল্যাণ পরিচালনা বিভাগ সে লক্ষ্যে কাজ করবে। এই বিভাগ থেকে ইন-শা-আল্লাহ সুষ্ঠু, সুন্দর ও সুচারুরূপে সেবামূলক সকল কার্যক্রম পরিচালিত হবে।

০৫. আলেমদের স্বাবলম্বীকরণ প্রকল্প

  • ইমাম, মুয়াজ্জিন, খতীব ও তরুণ আলেমদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা এই প্রকল্পের উদ্দেশ্য। সম্মানিত আলেমগণ যাতে নিজেরা স্বাবলম্বী হয়ে দেশ, জাতি ও উম্মাহর নিঃস্বার্থ সেবা করতে পারেন, এজন্য তাঁদেরকে প্রশিক্ষণ দেয়া হবে এবং প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হবে। যে জাতীয় প্রশিক্ষণ দেয়া হবে: গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভলপিং, আউটসোর্সিং, মৎসচাষ, পশুপালন, কৃষি ইত্যাদি।

০৬. এতিম, বিধবা ও স্বামী-পরিত্যাক্তা কেয়ার সেন্টার

  • এতিমদের দেখভাল, তাদের সুষ্ঠু বিকাশ ও পড়াশোনার দায়িত্ব এই শাখা থেকে পরিচালিত হবে। পাশাপাশি বিধবা ও স্বামী-পরিত্যাক্তা নারীদের অন্ন, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করবে; এবং তাঁদেরকে বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষিত করে স্বাবলম্বী করে তোলা হবে ইন-শা-আল্লাহ।
Logo

কাবা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান, যা শিক্ষা, দাওয়াহ এবং সামগ্রিক মানবকল্যাণমূলক কার্যক্রমে নিবেদিত।

Facebook-f Youtube X-twitter Whatsapp Linkedin

আমাদের সম্পর্কে জানুন

  • Videos
  • About Us
  • Privacy Policy
  • Terms And Condition

যুক্ত হোন

  • Donate
  • Volunteer
  • Membership
  • Ongoing Project

যোগাযোগ করুন

  • +88 01915676889
  • kaabafoundationuk@gmail.com
  • কাবা ফাউন্ডেশন বাসা ১, রোড সি শাহপরান আবাসিক এলাকা, শাহপরান, সিলেট-৩৪০০।

স্বত্ব © ২০২৬ কাবা ফাউন্ডেশন- সর্ব স্বত্ব সংরক্ষিত।

পরিষেবার শর্তাবলী | গোপনীয়তা নীতি