চলুন একসাথে একটি পরিবর্তন আনি
প্রতিবছর বর্ষাকালে বাংলাদেশের প্রায় ২৬,০০০ বর্গ কিলোমিটার এলাকা (১৮%) বন্যায় প্লাবিত হয়। এ সময় বিশেষ ভাবে দেশের উত্তর অঞ্চলের বানভাসি মানুষ চরম দুর্ভোগের শিকার হয়। আস সুন্নাহ্ ফাউন্ডেশন দেশের বন্যাকবলিত জেলাগুলিতে প্রতিবছরই ত্রাণ কার্যক্রম ও দুর্দশাগ্রস্ত-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে থাকে।
দেশ, জাতি ও উম্মাহর কল্যাণার্থে পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের নানামুখী কার্যক্রমের কেন্দ্রবিন্দু হবে আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স। এই কমপ্লেক্সে একটি আদর্শ মসজিদ এবং যুগ-চাহিদা পূরণে উপযোগী ইসলামিক স্কলার তৈরির লক্ষ্যে সমন্বিত সিলেবাসের একটি আধুনিক মাদরাসাসহ বিভন্ন সেবা ও জনকল্যাণমূলক প্রকল্প পরিচালনার কেন্দ্র হবে ইন-শা-আল্লাহ।
সুনির্দিষ্ট কোনো খাতে দান করলে সেটা সে খাতেই ব্যয় করে থাকে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আর সাধারণ তহবিলের অর্থ ফাউন্ডেশন পরিচালিত সকল কল্যানমূলক কার্যক্রমের জন্য উন্মুক্ত থাকে এবং আস-সুন্নাহ’র দীনি শিক্ষা, মানব সেবা ও দাওয়াহমূলক যাবতীয় উদ্যোগ পরিচালনায়ও এই খাতের অর্থ ব্যয় করা হয়।
যাকাত একদিকে যেমন ইসলামের অন্যতম মৌলিক স্তম্ভ, তেমনই এটি একটি মানবিক ইবাদত। যাকাত অর্থনৈতিক বৈষম্য দূর করতে সব থেকে বড় ভূমিকা পালন করে। আপনার প্রদানকৃত যাকাতের মাধ্যমে সচল হতে পারে একটি অচল সংসারের চাকা।
অনেকে নিয়মিত দান করতে চান, কিন্তু মনে থাকে না বলে দান করা হয়ে ওঠে না। এখন থেকে বিকাশ অ্যাপ ব্যবহারকারীরা আস-সুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করে নিয়মিত দান করতে পারবেন। আমাদের ওয়েবসাইটে গিয়ে দৈনিক, সাপ্তাহিক, মাসিক কিংবা বার্ষিক অপশন সিলেক্ট করে টাকার পরিমাণ সেট করে দিন। আপনি ভুলে গেলেও আপনার নির্ধারিত সময়ে নির্ধারিত […]
বিভিন্ন হাদীস দ্বারা প্রমাণিত, গাছ লাগানো সাদাকায়ে জারিয়া। যতদিন পর্যন্ত রোপনকৃত গাছটি জীবিত থাকবে ততদিন যত প্রাণী, পশুপাখি ও মানুষ সে গাছ থেকে ফুল, ফল ও ছায়া অর্থাৎ যেকোনো উপকার পাবে, তা রোপণকারীর আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে লেখা হবে। রোপণকারী ব্যক্তি যদি মারাও যান, তাহলে তাঁর আমলনামায় এ সওয়াব পৌঁছাতে থাকবে।
সাদকাহ জারিয়াহ মানে- যে দানের উপকারিতা শুধু এককালীন নয়; বরং চলমান ও দীর্ঘদিন অব্যাহত থাকে। যে দানের উপকারিতা একবারই অর্জিত হয় সেগুলোর সওয়াবও একবারই হয়। পক্ষান্তরে যে দানের উপকারিতা দীর্ঘদিন অব্যাহত থাকে সেগুলোর সওয়াব তথা বিনিময়ও মহান আল্লাহ দীর্ঘ দিন পর্যন্ত অব্যাহত রাখেন।
ইসলামের অন্যতম শিক্ষা মানবসেবা। কনকনে শীতে প্রত্যন্ত অঞ্চলের অসহায় শীতার্ত মানুষদের একটুখানি উষ্ণতা এনে দিতে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতি বছর আয়োজন করে ‘শীতবস্ত্র বিতরণ ও দা’ওয়াহ কর্মসূচি’।
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান, যা ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত আত্মোন্নয়ন ও দক্ষতাবৃদ্ধিমূলক একটি প্রতিষ্ঠান। এই ইনস্টিটিউট থেকে পৃথকভাবে নারী এবং পুরুষকে বিশেষ স্কলারশিপ দিয়ে কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হয়। কাজের পরিধি বেড়ে যাওয়ায় ঢাকার বাড্ডার সূতিভোলা এলাকায় […]
অনেক অভাবী মানুষ বছরে কেবল কুরবানীর ঈদেই গরু বা ছাগলের গোশতের স্বাদ গ্রহণের সুযোগ পান। সে কারণে প্রতি বছর ‘সবার জন্য কুরবানী’ শিরোনামে আস-সুন্নাহ ফাউন্ডেশন কুরবানীর গোশত বিতরণের আয়োজন করে। কুরবানী এমন একটি ইবাদত, যা প্রতিনিধির মাধ্যমে সম্পাদন করা যায়। আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিনিধি হিসেবে সচ্ছলদের পক্ষ হতে কুরবানীর দায়িত্ব গ্রহণ করে। উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন দরিদ্র […]
আস-সুন্নাহ ফাউন্ডেশনের নিয়মিত কর্মসূচির মধ্যে একটি হলো ইফতার ও রামাদ্বান ফুড বিতরণ। দেশের প্রত্যন্ত অঞ্চলের অভাবী সিয়াম পালনকারীরা যেন রামাদ্বান মাসে নির্বিঘ্নে সিয়াম পালন ও ইবাদত-বন্দেগী করতে পারেন, সে লক্ষ্যে তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করে থাকে ফাউন্ডেশন।
‘স্বনির্ভর’ আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটি স্বাবলম্বীকরণ প্রকল্প। বেকার ও অদক্ষ নারী-পুরুষকে দক্ষতা বৃদ্ধির জন্য (আলাদাভাবে) কারিগরি প্রশিক্ষণ পূর্বক আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় উপকরণ প্রদান করে আত্মনির্ভরশীল করা এ প্রকল্পের উদ্দেশ্য ।