আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান, যা ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত আত্মোন্নয়ন ও দক্ষতাবৃদ্ধিমূলক একটি প্রতিষ্ঠান। এই ইনস্টিটিউট থেকে পৃথকভাবে নারী এবং পুরুষকে বিশেষ স্কলারশিপ দিয়ে কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হয়। কাজের পরিধি বেড়ে যাওয়ায় ঢাকার বাড্ডার সূতিভোলা এলাকায় প্রায় ২৪০০০ (চব্বিশ হাজার) বর্গফুটের দ্বিতল একটি শেড ভাড়া নেওয়া হয়েছে। এই শেডে ৪০০ প্রশিক্ষণার্থীকে একত্রে প্রশিক্ষণ দেওয়া যাবে। এখানে ৭টি কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে। এখান থেকে কারিগরি দক্ষতা উন্নয়নমূলক নানা প্রশিক্ষণ প্রদান করা হবে ইনশাআল্লাহ।